প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২২, ৪:০১ পি.এম
ছাগল চুরি করতে গিয়ে গন ধোলাই খেলেন পীরগঞ্জের যুবলীগ নেতা ঃ ভিডিও ভাইরাল

আবু তারেক বাঁধন , পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ছাগল চুরি করে পালানোর সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের এক যুবলীগ নেতা সহ দুইজনকে গন পিটুনি দিয়েছে জনতা। রবিবার দুপুরে পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে এ ঘটনা ঘটে। গন পিটুনি দেওয়ার একটি ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যুবলীগের ঐ নেতার নাম হাবীবুল্লাহ হাবীব। তিনি নিজেকে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। হাবীব পৌর শহরের গুয়াগাও মহল্লার জবাইদুরের ছেলে বলে জানা গেছে। অপর জনের নাম মিরাজুল ইসলাম। তার বাড়ি পীরগঞ্জ উপজেলার তাজপুর গ্রামে। পিতার নাম মোহাম্মদ কোম্পানী। তারা উভয়ে সদর উপজেলার মহেশপুর গ্রামের একটি আম বাগান থেকে ছাগল চুরি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে।
ছাগল মালিকের কন্যা সুমাইয়া জানান, মহেশপুরের একটি আম বাগান থেকে তাদের একটি খাশি ছাগল মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ঐ দুই যুবক। এ সময় প্রতিবেশীর এক ভাই সহ তিনি মোটর সাইকেলে করে পেছন থেকে তাদের ধাওয়া করেন এবং নেকমরদ বাজার এলাকায় জনতার সহায়তায় তাদের ধরে ফেলেন। এসময় জনতা তাদের গন পিটুনি দেয়। গনপিটুনির ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল বাবু বলেন, হাবীব ধর্মবিষয়ক সম্পাদক নয়। সাধারণ সদস্য। তাকে দল থেকে বহিস্কার করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.