প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ১১:১৯ পি.এম
জামালপুরের শাহবাজপুরে আউলাই দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার আউলাই শাহবাজপুর দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার আউলাই শাহবাজপুর দাখিল মাদরাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রফিকুল ইসলাম ১১৭ ভোট, মো. হেলাল আলী ১১১ ভোট, তোফাজ্জল হোসেন ৯৬ ভোট পেয়ে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হন এবং সংরক্ষিত মহিলা অভিভাবক পদে তাছলিমা বেওয়া ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে নির্বাচন ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. ছানোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আয়ুব আলী খান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার স্বপন, মাদরাসার সুপার মো. নাজিমুদ্দিন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আকন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচনের প্রিজাইডিং অফিসার মো. ছানোয়ার হোসেন জানান, আউলাই শাহবাজপুর দাখিল মাদরাসার অভিভাবক সদস্যের নির্বাচনে শনিবার সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে মোট প্রার্থী হয়েছিলেন ৭ জন। দিনব্যাপী সুষ্ট ভোট সম্পন্ন হয়েছে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.