প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ৫:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২২, ৯:৪৯ পি.এম
ঠাকুরগাঁওয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের।।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ঢোলার হাট ইউনিয়ন চেয়ারম্যান অখিল চন্দ্র ও হিসাব সহকারী ইব্রাহিমের বিরুদ্ধে উরুফা বেগম (৩৫) বাদী হয়ে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি ২১ নং ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান ১) অখিল চন্দ্র ২) অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর ইব্রাহিম আলী।
গত ২৭/৯/ ২০২২ তারিখে মঙ্গলবার বিকালে ৩:৩০ মিনিটে সময় ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র উরুফা বেগমকে ডেকে নিয়ে বাথরুম পরিষ্কার করতে বলেন। উরুফা বেগম বাথরুম পরিষ্কার করার সময় ১ নং আসামি বাথরুমের দরজা বন্ধ করে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ২ নং আসামী ইব্রাহিম আলী সুযোগ নেন।
পরবর্তীতে আমি পরিষদ থেকে কাঁদতে কাঁদতে বের হয়ে বাড়িতে এসে আমার স্বামীকে ঘটনার কথা খুলে বলি। কিন্তু আমার স্বামী বিচার চাইতে গেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার প্রস্তাব দিয়ে সময় কালক্ষেপণ করেন। পরে ভুক্তভোগী রুহিয়া থানায় হাজির হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
ধর্ষণ মামলার ১ নং আসামি ও ২ নং আসামির সাথে যোগাযোগ করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন ৩০/০৯/২২ তারিখে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং ১০ ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.