
রাকিবুল হাসান রাকিব,জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে ২০৮ বোতল ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ( ১ অক্টোবর ) গভীর রাতে পাঁচবিবি উপজেলা ভারত সিমান্তের ভুইডোবা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকার শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (৩১) ও একই এলাকার বেলাল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০)
র্যাব ৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভুইডোবা এলাকায় অভিযান চালিয়ে ২০৮ বোতল ফেন্সিডিল সহ দুইজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার