প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২২, ২:৪৯ পি.এম
বোরহানউদ্দিনে ৫০৩ পিচ ইয়াবাসহ আটক- ২

জেএম.মমিন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন থেকে ৫০৩ পিচ ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেউলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লক্ষীপুর জেলার রামগতী উপজেলার মোঃ মুরাদ হোসেন (৪২) ও দৌলতখান উপজেলার মধ্য জয়নগর গ্রামের মোঃ শরিফুল ইসলাম (২৭) ৷
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মাহফুজুর হাসান, এএসআই মোঃ ইলিয়াস, এএসআই মোঃ ইয়ার হোসেনের সহায়তায় বোরহানউদ্দিন থানার দেউলা ইউনিয়নের ০৭নং ওয়ার্ড (চরআলগী) হাজীর হাটের উত্তর পাশে লস্কর সিকদার বাড়ীর দরজায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০৩ পিচ কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট তাদেরকে আটক করা হয় ৷
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.