হোম » সারাদেশ » ভৈরবে  ব্যবসায়ীকে তুলে নিয়ে বেধড়ক মারপিট ও হত্যা চেষ্টা

ভৈরবে  ব্যবসায়ীকে তুলে নিয়ে বেধড়ক মারপিট ও হত্যা চেষ্টা

এম আর ওয়াসিম ভৈরব(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ ভৈরবে পাদুকা  ব্যবসায়ী অহিদুর রহমান মুরাদ কে জোর পূর্বক তুলে নিয়ে   এলোপাথাড়ী ও বেধড়ক মারপিট করে পা ভেঙে দিয়ে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলী সৌরভ ও তার সাঙ্গ-পাঙ্গদের বিরুদ্ধে । শুধু তাই নয় তার কাছ থেকে ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে নানাভাবে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় আহত মুরাদের ভাই দৈনিক গণ মানুষের আওয়াজ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব শাখার সাধারন সম্পাদক ও গণমাধ্যম কর্মী মোস্তাফিজুর রহমান ওয়াসিম বাদী হয়ে আজ বুধবার মোহাম্মদ আলী সৌরভ ও আঃ রঊফসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষ মোহাম্মদ আলী সৌরভ ও  আঃ রউফের লোকজন  মামলার বাদী ও গণমাধ্যম কর্মী মোস্তাফিজুর রহমান ওয়াসিম ও তার পরিবারকে নানাভাবে ভয়বীতি ও হত্যার হুমকি প্রদান করছে বলে ও লিখিত অভিযোগে জানাযায় ।
 সাংবাদিক মোস্তাফিজুর রহমান ওয়াসিম জানায়, গত ১৩ মাস পূর্বে পাদুকা ব্যবসায়ী অহিদুর রহমান মুরাদ পাদুকার  মেশিন কেনার জন্য মোস্তাক আহমেদ কে ৫২ লাখ টাকা দেয় । সে সময় ভৈরবপুর মনু বেপারী বাড়ির মোহাম্মদ আলী সৌরভ আহত অহিদুর রহমান মুরাদের কাছ থেকে পাদুকা ব্যবসা করার জন্য বিভিন্ন সময় পরামর্শ নেন । সে সুবাদে মুরাদের সাথেমোহাম্মদ আলী সৌরভের সম্পর্ক গড়ে উঠে । দীর্ঘ ১৩ মাস পার হলেও মোস্তাক আহমেদ মেশিন কিনে না দেয়ায় । গত ২৭ সেপ্টেম্বর দুপুরে মোস্তাক আহমেদকে ফোন করে তাগাদা দেওয়ায় মোস্তাক আহমেদ মোহাম্মদ আরী সৌরভের  কথা বলে ভয় দেখায় ।
এর কিছুক্ষণ পর  মোহাম্মদ আলী সৌরভ, মোস্তাক আহমেদের পক্ষ নিয়ে ফোন করে হত্যার হুমকি দেয় । এদিন রাতেই অভিযুক্ত আঃ রউফ পূর্ব পরিকল্পিতভাবে মুরাদকে হত্যার উদ্দেশ্যে  ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক আবুল মনসুরের বাসার সামনে থেকে  মুরাদকে অনুরোধ করে মোটরসাইকেল যোগে তাকে বাড়ি পৌছে দিতে । মুরাদ তাদের কৌশল বুঝতে না পেরে মোটরসাইকেলযোগে কমলপুর নিউটাইনমোড়ে এলে তাকে ভিতরে নিয়ে যেতে বলে । কিন্ত তার জরুরী কাজ আছে বলে  মোটর সাইকেল থেকে নেমে যেতে বললে পূর্ব থেকে উৎপেতে থাকা  ৭/৮ জন জোর করে মুরাদকে রিক্সায় তুলে নিয়ে মনু বেপারীর বাড়ির মোহাম্মদ আলী সৌরভের বাসায় নিয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাথাড়ী মারপিট করে তার ১ পায়ের হাড় ভেঙে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত ফোলা জখম করে হত্যার চেষ্টা চালায় ।
এ সময় তার ডাক চিৎকাওে লোকজন এগিয়ে এসে তাকে অজাঞান অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন । বর্তমানে তার পায়ের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানায় ।  এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক আজহারুল হককে দায়িত্ব দেয়া হয়েছে । সে ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!