প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ৬:২৪ পি.এম
লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের আয়োজনে শেখ হাসিনার’র ৭৬তম জন্মদিন পালিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মানসকন্যা উন্নয়ন ও অগ্রযাত্রার নেত্রী শেখ হাসিনার'র ৭৬তম জন্মদিন উপলক্ষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে নিয়ে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক শফিকুল ইসলামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট শহরের সাপটানা এলাকার একটি মাদরাসার এতিম শিশুদের মাঝে কেক কাটা ও জেলা শহরের বিডিআর রোডেস্থ বিভিন্ন রিক্সা চালকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে লালমনিরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তের গ্রুপের মেডিকেল ক্যম্প অনুষ্ঠিত হয়।
খাবার বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মতিয়ার রহমান। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, এ্যাডঃ শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মোড়ল হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, লালমনিরহাট পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম হীরা, লালমনিরহাট সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ, লালমনিরহাট পৌর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আইভি নয়ন, জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.