প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ৪:৪৯ পি.এম
ইবিতে টাঙ্গাইল জেলা কল্যাণের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা

মাথিয়া ঐশী,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে টাঙ্গাইল জেলা পরিষদের আয়োজনে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আমিনুল ইসলামের সভাপতিত্বে ও নওরিন নুশরাত সিন্ধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবুল কাসেম তালুকদার ও চারুকলা বিভাগের প্রভাষক মোঃ রায়হান উদ্দিন ফকির।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, টাঙ্গাইল জেলা কল্যাণ শুধু নিজেদের কল্যাণ, সাহায্য-সহযোগিতার জন্যই নয় বরং এর বাইরের মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছে।পূর্ববর্তীরা যেভাবে তাদের কাজের মাধ্যমে এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে মেধা, দক্ষতা, গবেষণার মাধ্যমে আমরা টাঙ্গাইল জেলার মানকে উন্নত শিখরে পৌছে দেওয়ার চেষ্টা করেছি। তেমনিভাবে ছাত্রছাত্রীরা অনুরুপ পথে হাটবার জন্য তোমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছ, সেই প্রত্যশা সৃষ্টিকর্তা পূরণ করুক এ আশীর্বাদ রইলো।
উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, বিদায় নিয়ে যারা চলে যাচ্ছেন তাদের সকলের জন্য শুভকামনা। আর নবীন সকলকে বিশ্ববিদ্যালয়ের এই সুশোভিত ক্যাম্পাসে স্বাগতম। আগামীর দিনগুলোতে নবীন এবং প্রবীণ সকলে টাঙ্গাইল জেলা এবং ইবির ভাবমূর্তি উন্নত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া,উপস্থিত নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ‘ক্রেস্ট’ প্রদান করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.