প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২, ৩:৪৮ পি.এম
শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির

চাটখিল প্রতিনিধিঃ দ্বিতীয় মেয়াদে চাটখিলে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে জন মানুষের প্রিয় হয়ে, মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। জনপ্রতিনিধি হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায়, চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির নোয়াখালীর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভার মাধ্যমে, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান পদকের জন্য তাকে মনোনীত করা হয়। আলহাজ্ব জাহাঙ্গীর কবির সর্বদা নিষ্ঠার ও সততার সাথে কাজ করে যাচ্ছেন এবং আগামীতে ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবেন এই প্রত্যাশা জনসাধারণের।
আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের একজন জনপ্রতিনিধি হিসেবে শুধু নয়, তিনি কাজ করে যাচ্ছেন সামাজিক, হতদরিদ্র ও সাধারণ মানুষের মাঝে। তিনি অবদান রাখছেন শিক্ষা, সামাজিক কাজের পাশা পাশি ধর্মীয় কাজের। নির্যাতিত ও নিপিড়ীত মানুষের সেবা দেওয়ার জন্যই নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি সাধারণ মানুষের মাঝে হাসি ফোটানোই যেন তার কাজ।
তিনি নোয়াখালী জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.