
মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, প্রাথমিক শিক্ষায়, শতভাগ ভর্তি, ঝরে পড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় আবদুল্লা আল মামুনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২শ্রেষ্ঠ প্রধান শিক্ষক(পুরুষ) পদে মনোনীত করা হয়েছে।
গতকাল আজ সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এই পদকের জন্য প্রার্থী বাঁচাই করা হয়।আবদুল্লা আল মামুন সোনাইমুড়ি উপজেলার পূৃর্বচাঁদপুর গ্রামের আবদুজ্জাহের ও রৌশন আক্তার দম্পতির ছেলে। তারা চারবোন ও দুই ভাই। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তিনি একপুত্র সন্তানের জনক ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু