প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২২, ৪:৩১ পি.এম
জয়পুরহাটে ১৫ দিন ব্যাপী হ্যান্ডবল লীগ খেলার উদ্বোধন

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ১৫ দিন ব্যাপী হ্যান্ডবল লীগ খেলার উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাম্মীম আজিজ সাজ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা হ্যান্ডবল প্রশিক্ষক কবির আকবর চৌধুরী তাজ প্রমুখ।
হ্যান্ডবল খেলায় ছেলেদের ২৪ টি ক্লাব ও মেয়েদের ১২টি দল অংশগ্রহণ করবে। আগামী ১৫ দিন ব্যাপী চলবে এই খেলা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.