
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় আন্তর্জাতিক বধির সপ্তাহ উপলক্ষে নওগাঁ মূক বধির কল্যাণ কেন্দ্রের আয়োজনে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সহযোগীতায় র্যালী ও মানববন্ধন পালন করা হয়। গতকাল রোববার (২৫ সেপ্টেম্বর) নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওযোয়ান মাঠের সামনে এই মানববন্ধন পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. ডিএম আব্দুল বারী। বধির সংঘের উদ্যোগে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে। ‘সাংকেতিক ভাষা আমাদের একত্রিত করুক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস ও ‘সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায় তৈরি করা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৯-২৫ থেকে বধির সপ্তাহ উদযাপন করা হয়েছে।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত