
রায়হান আলীঃ বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সিরাজগঞ্জ জেলা পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে দ্বিতীয়বার বিনা প্রতিদ্ব›িদ্বতায় সদস্য নির্বাচিত হলেন। এর আগের মেয়াদেও তিনি একই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন। মোস্তফা উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং বিশিষ্ট সাংবাদিক। এবছর ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে তিনি উক্ত ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। একই পদে মনোনয়নপত্র জমা দেন উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রার্থী জাহিদ হোসেন। রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাহিদ হোসেন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। দ্বিতীয়বার জেলা পরিষদ সদস্য নির্বাচিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে অভিনন্দন জানিয়েছেন উল্লাপাড়া প্রেসক্লাব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা ক্রীড়া সংস্থা ও কানসোনা মুক্ত নাটক দল।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনে রির্টানিং অফিসার ড. ফারুক আহাম্মদ পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে গোলাম মোস্তফার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।