
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ মতবিনিময়ের মাধ্যমে জয়পুরহাটে জেলা পরিষদের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত আব্দুল আজিজ মোল্লা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। রবিবার বেলা ১২ টায় শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে নাগরিক ঐক্য পরিষদের চলমান রাজনীতি প্রেক্ষাপটে এক গুরত্বপূর্ণ মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
এ্যাড. মোমেন আহমেদ চৌধরী (জিপি) সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. নৃপেন্দ্র নাথ মন্ডল (পিপি), পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনরা।
আসছে জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ খাঁজা শামসুল আলমকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়া হয় । ২০০০ সালে আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত আব্দুল আজিজ মোল্লা ,তিনি জেলা পরিষদ নির্বাচনে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মননোয়ন জমা দিয়েছিলেন, রবিবার তার মনোনয়ন পত্র মতবিনিময় সভায় প্রত্যাহারের ঘোষনা দেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান