হোম » সারাদেশ » বোরহানউদ্দিনে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ ৷

বোরহানউদ্দিনে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ, নিহত-১ ৷

জেএ.মমিন, বোরহানউদ্দিনঃ ভোলার বোরহানউদ্দিনে পিকআপ-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১ ব্যক্তি নিহত ও আরো ২ জন আহত হয়েছে ৷ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার টবগী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে পিকআপ-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৩ ব্যক্তিকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ২ জনকে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে মো. সুমন (২৮) কে মৃত ঘোষনা করেন ৷ সে টবগী ইউনিয়েনর ৩ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে সুমন স্থানীয় একটি বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। অটোটি বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তা মাথা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই একটি পিকআপের  সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় রিকশায় থাকা সুমন, রাসেল ও রিকশাচালক রফিকুল ইসলাম।
তাৎক্ষণিক স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সুমন ও রফিকুলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। রাসেলকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। রাত সাড়ে ৯টার দিকে ভোলা সদর হাসপাতালে সুমন ও রফিককে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।  এদিকে অটোরিকশা ড্রাইভার  রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে-বাংলা হাসপাতালে প্রেরণ করা হয় ৷
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১ জন ভোলা সদর হাসপাতালে মৃত্যু বরণ করেন। ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। এবং মামলা প্রক্রিয়াধীন আছে ৷
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!