প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২২, ১২:৩২ পি.এম
জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ১

মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ নওশাদ মাহফুজ, এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া শাহাবুল (৩৬), পিতা-মৃত মকছেদ মন্ডল, সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ইসলামপুর মোড় হইতে একটি ট্রলির ভিতর হইতে ৪৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.