প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২২, ৪:৪৬ পি.এম
ভৈরবে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও সম্প্রীতি সভা

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূগোর্ৎসব নির্বিঘ্নে পালন করতে ভৈরবে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি ও সামাজিক সম্প্রীতিসভা অনুষ্ঠিত হয়েছে ।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র, আলহাজ্ব মোঃ ইফতেখার হোসেন বেণু,পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ জিতেন্দ্র চন্দ্র দাস,সাধারন সম্পাদক,দুলাল চন্দ্র সাহা,ভৈরব থানার পরিদর্শক অপারেশন মোঃ কায়সার প্রমূখ ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ সহ বিভিন্ন শ্রেণির লোকজন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন,একটি চক্র শারদীয় দূর্গা পুজাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে । তাই পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে কেউ যেন হিন্দু-মুসলিম সম্প্রীতি নষ্ট করতে না পারে সবাইকে সজাগ থাকাতে হবে । এছাড়া পুজা উদযাপনে সিসি টিভি ক্যামেরার পাশাপাশি স্বেচ্ছাসেবক টিম ও আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বদা মাঠে কাজ করবে । সভায় পুজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান সবুজ জানান এ বছর শারদীয় দূগোর্ৎসবে র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি বিজিবির একটি টিম নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.