
বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ৫নং আইলা পতাকাটা ইউনিয়নে অনুদান প্রদানের লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার সকাল ১১ টায় আয়লা পতাকাটা ইউনিয়নে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় ভুক্তভোগী অভিযোগ করেন, এনজিও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার নাম করে অনুদান পাইয়ে দেবার কথা বলে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে মমতাজ এবং মারুফা নামের দুজন। আমরা আমাদের টাকা ফেরত চাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবারগুলো।
এবিষয়ে জানতে এনজিও সঞ্চিত স্বপ্ন মহিলা সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান খোকা বলেন, মারুফা ও মমতাজ নামের আমার কোন কর্মি নেই এদের আমি চিনিওনা। আমাদের সংস্থা অনুদানের জন্য কারো কাছে অর্থ গ্রহন করেনা। আমার কাছে এর আগেও অভিযোগ এসেছে এই নাম করে নিরিহ মানুষের কাছ থেকে আর্থ আদায়ের। এরা প্রতারক, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন