হোম » সারাদেশ » ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে  ১০,০০০হাজার টাকা জরিমানা 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে  ১০,০০০হাজার টাকা জরিমানা 

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০,০০০ হাজার  টাকা জরিমানা করা হয়।   বুধবার (২১ সেপ্টেম্বর)    ঠাকুরগাঁও  সদর উপজেলার দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও রোড, দোলা বেকারীকে পাঁচ হাজার টাকা, এবং রোড বাজার মেহেদী স্টোর কে পাঁচ হাজার টাকা  টাকা  জরিমানা করা হয়।
ওই দিন ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!