প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২২, ৩:৩৪ পি.এম
আলফাডাঙ্গায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুুরের আলফাডাঙ্গায় নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদর বাজারের চৌরাস্তায় অবস্থিত ক্যাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আলফাডাঙ্গা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আসন্ন আলফাডাঙ্গা সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আশিকুর রহমান (হৃদয় আশিক)।
সভায় প্রধান অতিথি আশিক বলেন, ভোক্তা অধিকার নিশ্চিত করার জন্য ভোক্তাদের সচেতন হতে হবে। ভোক্তারা সচেতন হলে ন্যায্য দামে পণ্য ক্রয় ও নিরাপদ খাদ্য নিশ্চিত হতে পারে।
আশিক আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৪১ এর পূর্বেই একটি উন্নত সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে।
সভায় উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম তৌকির আহমেদ ডালিমের পরিচালনায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সহ-সভাপতি ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, যুগ্ম সম্পাদক ইয়াছিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিকী, প্রচার সম্পাদক ইবাদত হোসেন মুরাদ ও কার্যকারী সদস্য ইনামুল হক প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.