প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২২, ৩:১০ পি.এম
বেলকুচিতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির সুমন,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বেলকুচিতে জুলমাত প্রামানিক (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুকুন্দগাঁতি এলাকায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত জুলমাত প্রমানিক উপজেলা চন্দনগাঁতি গ্রামের মৃত জমশের প্রমানিকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজমিলুর রহমান।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, জুলমাত প্রামাণিক মানসিক ভারসাম্য হারিয়ে বেশ কিছু দিন ধরে মুকুন্দগাঁতি সহ আশপাশের এলাকায় চলাচল করতো। পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করলে তার পরিচয় সনাক্ত হয় । পরে পুলিশ ঘটনাস্থল থেক মরদেহটি থানায় নিয়ে আসে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজমিলুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে আমরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে এসেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.