হোম » সারাদেশ » খুলনায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

খুলনায় ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

খুলনা প্রতিনিধি: খুলনায় ট্রাক চাপায় সৈতুন বিবি (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান আলী (রূপসা সেতুর) নিচে এ ঘটনা ঘটে। সৈতুন বিবির গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিপাড়া গ্রামে। তার স্বামীর নাম গণি শেখ। রূপসা সেতুর পাশে তিনি ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!