
মাথিয়া ঐশী,ইবি প্রতিনিধি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আলোচনাসভা, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতিচারণ, পরে প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইবি এলামনাই এসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলম শাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন।
আলোচনা শুরুর পূর্বে অনুষ্ঠানের আহ্বায়কের সভাপতিত্বে রং-বেরংয়ের বেলুন ও বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে এক বর্ণাঢ্য র্যালি বের হয় যা ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে শেষ হয়।র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য,বিভাগের শিক্ষক, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এছাড়া,মধ্যাহ্নভোজের পর প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু