
দাগনভূঞা প্রতিনিধি: ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন এর ৩য় বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে ফেনীর দাগনভূইয়া আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে। সারাদিনব্যাপি মিলন মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে প্রায় সাড়ে তিনশ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতািনিধিগন এতে অংশগ্রহণ করেন। মানবতার কল্যাণে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনেটসহ বিভিন্ন সামাজিক ও মানব কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন এ সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় এ মিলনমেলা অনুষ্ঠানে ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি, ভাইস চেয়ারম্যান মো.শাহীন মুন্সি, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, উপদেষ্টা আহমেদ জুয়েলসহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থীগন, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শেণী পেশার লোকজন এতে অংশগ্রহণ করেন। কেক কেটে তয় বর্ষ উদযাপনসহ মানবসেবা কর্মকান্ডে বিশেষ অবদান রাখায় প্রতিনিধিদের সন্মাননা স্মারক উপহার প্রদান করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু