হোম » সারাদেশ » রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ইনসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের উদ্দ্যোগে ক্যারিয়ার ইনসাইটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় রবীন্দ্র কাছাড়ি বাড়ি মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।  কে এম নাজমুল হাসানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের এরকম ব্যতিক্রমী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আসন্ন চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সময়ে এই ধরনের সেমিনার আয়োজন গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিষয় ভিত্তিক যে জ্ঞান অর্জন করে তার পাশাপাশি অন্যান্য দক্ষতাও অর্জন করা প্রয়োজন। তিনি আরো বলেন, ভবিষ্যত প্রজন্মকে দক্ষ, যোগ্য এবং সুপ্রতিষ্ঠিত করার জন্য ক্যারিয়ার ক্লাব অবদান রাখবে। তিনি আগত অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সাক্ষাত করার আশাবাদ ব্যক্ত করেন।
সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কাস্টমসের ডেপুটি কমিশনার সুশান্ত পাল। সুশান্ত পাল বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের মোটিভেট করেন। তিনি বলেন, সততা, ন্যায়, ধৈর্য, অত্যধিক পরিশ্রমের মাধ্যমে সফলতা আসে। হতাশ না হয়ে পরিশ্রম করতে হবে। সময়ের কাজ সময়মত করতে হবে। তিনি তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জীবনের প্রত্যেকটি মুহূর্ত কাজে লাগান। বেশি বেশি বই পড়ুন। নিজেকে সময় দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক এবং সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!