প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২২, ২:৩৪ পি.এম
লালমনিরহাটে দৈনিক যুগের আলো পত্রিকার ৩১বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: ৩১বছরে পদার্পনে দৈনিক যুগের আলো পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী লালমনিরহাটে পালিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় লালমনিরহাট সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৈনিক যুগের আলো পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি আহমেদুর রহমান মুকুল-এঁর সভাপতিত্বে দৈনিক যুগের আলো পাটগ্রাম উপজেলা প্রতিনিধি সাইফুল সবুজ-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সদর উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটন, অ্যাড. রেজাউল করিম শাহীন প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলী, সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাটের কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.