প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:১৮ পি.এম
বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে বিধবা নারীর বসতঘর পুড়ে ছাই,

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়েছে গেছে । এতে প্রায় অনুমান ২লক্ষ ৩০হাজার টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। গত বুধবার (১৪ই সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামে বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। ফলে মৃতঃ আব্দুস সালামের স্ত্রী হাসারানী (৪২) নামের এক বিধবা নারীর ৩টি বসত ঘর সম্পুর্ণ পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তাঁরা এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তার আগেই অগ্নিকাণ্ডের ঘটনায় ৩টি বসতঘর সহ ১টি গরু, ১ টি ছাগল তাঁদের ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
ধুনট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শামসুল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থা ভাল থাকার কারণে ঘটনারস্থলে এসে প্রায় এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ধারনা করা হচ্ছে আগুনটি বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই হয়েছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতি হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.