
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সেনা সদস্যর বাড়ী প্রবেশের রাস্তা টিন ও বাঁশ দিয়ে বন্ধ করার অভিযোগ উঠেছে একই এলাকার প্রভাবশালি বাবুল ও মাখন এর বিরুদ্ধে। গত ৭দিন থেকে নিজ বাড়ীতে ঠিকমত প্রবেশ করতে পারছে না এক সেনা সদস্যর পরিবার।
বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোটমারী ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের আমজাদ হোসেনের পুত্র হুমায়নের বাড়ী যাওয়া আসার রাস্তা প্রভাবশালি বাবুল ও মাখন টিন ও বাঁশ দিয়ে বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমার নিজ বাড়ীতে প্রবেশের দুই দিকের রাস্তায় টিন ও বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে বাবুল ও মাখন। এখন আমার পরিবার অনেক কষ্টে চলাফেরা করতেছে। এবং ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে বিষয়টি জানাইছি সমাধান না পাইলে। স্থানীয় থানায় ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ দিবো।
এ বিষয়ে বাবুল ও মাখনকে ফোনে যোগাযোগ করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেনের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আমি মৌখিকভাবে জেনেছি। সমাধান করার চেষ্ঠা চলছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী