প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২২, ১২:৪২ পি.এম
কালীগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার

আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুলকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স। পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘লালমনিরহাট জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক এটিএম গোলাম রসুলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে এপিবিএন-এ যোগদানের নিমিত্তে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ১৯ সেপ্টেম্বর তারিখ হতে তাৎক্ষণিক অবমুক্ত(স্ট্যান্ড- রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।
তবে কি কারণে ওসি এটিএম গোলাম রসুলকে বদলি করা হয়েছে সেটি এখনো জানা যায়নি। লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের প্রতিক্রিয়া জানতে চাইলে তাকে ফোনে ফোন পাওয়া যায়নি। কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অবশ্যই আমি প্রতিপালনে প্রস্তুত আছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.