প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২২, ১২:৪২ পি.এম
কক্সবাজারে বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের মতবিনিময় সভায় ইলিয়াস কাঞ্চন

মো: রফিক উদ্দিন লিটন,কক্সবাজার: বাংলাদেশ রোড সেফটি কোয়ালিশন মেম্বারদের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার এক মতবিনিময় সভায় বিদেশী অতিথিরা বলেছেন, সড়ককে নিরাপদ করার আন্দোলন বাংলাদেশ থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। বিশ্বকে নিরাপদ সড়কের বার্তা দিতে পারে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্যরা। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি ইলিয়াস কাঞ্চন। এসময় তিনি নিরাপদ সড়ক উপহার দেয়ার আন্দোলনে ভূমিকা রাখতে নিসচা সদস্যদের দিকনির্দেশনা দেন।
নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি দৈনিক মেহেদী পত্রিকার প্রধান সম্পাদক মো: জসিম উদ্দীন কিশোরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেন বিশ্বজুড়ে সড়ককে নিরাপদ করতে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এতে বিশেষ অতিথি ছিলেন জিএইচএআই এর কান্ট্রি কো-অর্ডিনেটর ড. শরিফুল আলম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন জিএইচএআই এর এসোসিয়েট ডাইরেক্টর মিনা এল তুর্কি, নিসচা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)' এর প্রধান নির্বাহী এ এইচ এম বজলুর রহমান, নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, দৈনিক সাঙ্গুর জেলা প্রতিনিধি ইমাম খাইর, নুরুল আমিন, ট্রাফিক পুলিশের টাউন ইন্সপেক্টর (প্রশাসন) আমজাদ হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইন্সট্রাক্টর আরিফুল ইসলাম টিপু, নিসচা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি আমিরুল ইসলাম দুলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ হাকিম আলী, দপ্তর সম্পাদক এস.এম হান্নান শাহ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারভীন সুলতানা পিয়া, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রফিক উদ্দিন লিটন প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.