
মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর: সারাদেশের ন্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্মকর্তা – কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে কর্মবিরতি চলছে । দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ শ্যামনগর এর ব্যানারে মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি চলছে।কর্মকর্তা কর্মচারীগণের দাবী সমূহ হলো,দুর্যোগ ব্যবস্থাপনা আইন -২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও)পদে আপগ্রেডেশন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও)পদে আপগ্রেডেশন ।
সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পদে নাম পরিবর্তন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ ইত্যাদি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত থাকবে বলে জানান ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু