প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২২, ৪:১৮ পি.এম
জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মবিরতি

রবিউল হাসান লায়ন: ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার অফিস প্রাঙ্গণে সকাল ৮ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ জেলা ত্রান ও পুনর্বাসন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসময় তাদের ৫ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান তারা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.