প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২২, ৪:৪৩ পি.এম
বাসাইলে ক্রিড়া সমগ্রী পেলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান

সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার (১২সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব ক্রিড়া সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান, একাডেমিক সুপারভাইজার আল আমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) সদানন্দ পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিড়া উন্নয়নকল্পে ১৮টি প্রতিষ্ঠানে ১৮টি ক্রিকেট সেট, ২৫টি প্রতিষ্ঠানে ২টি করে ফুটবল, ও ১০টি প্রতিষ্ঠানে কেরামবোর্ডসহ প্রয়োজনীয় ক্রিড়া উপকরণ প্রদান করা হয।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.