
মোঃরিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় রাজস্বখাতের আওতায় অভ্যন্তরীন জলাশয়, বর্ষাপ্লাবিত প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে। সোমবার(১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে পরিষদের আওতাধীন পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্তকরনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক আনোয়ার হোসেন, সদর উপজেলা খামার ব্যবস্থাপক মাহবুবার রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা আংগুরী বেগম জানান, উপজেলায় ২১টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৪শত ২৩.০৮ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান