প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২২, ১১:০৫ পি.এম
পুলিশের গুলিতে নিহত ও সকল দ্রব্যমূল্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গণবিরোধী কর্তৃত্ববাদী, ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, সার, পরিবহনের ভাড়াসহ সকল দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুলাঘট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে কুলাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল কুলাঘাট ইউনিয়নের খাটামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে বের হয়ে গোটা ওয়ার্ড প্রদক্ষিণ করে আউলিয়ার মাঠ আলোকদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শিবেন্দ্র নাথ রায় কার্জি শিবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুলাঘাট ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক ও কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহেব আলী প্রমূখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.