
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ১১.০৯.২০২২ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গার সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা, মানব পাচার প্রতিরোধ, আসন্ন শারদীয় দুর্গা পূজা, পাবলিক পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলাপ-আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু