
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ- রায়গড় আঞ্চলিক সড়কের পাঙ্গাসী বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ শত পিচ ইয়াবাসহ মোঃ আখতারুজ্জামান(৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। আটক আখতারুজ্জামান, জেলার রায়গঞ্জের দেওলমুড়া গ্রামের আজহার আলীর ছেলে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকেরিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদে শুক্রবার রাতে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের হাটপাঙ্গাসী বাজারে অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে আটক করা হয়ে। এসময় তার কাজ থেকে ৩ শত পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এঘটনায় রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আজ শনিবার সকালে আসামীকে আলামতসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার