প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৭:৪১ পি.এম
বগুড়ার শেরপুরে আগুনে পুরে সর্বশান্ত একটি পরিবার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের চক কল্যানী পুর্বপাড়া গ্রামের মাহমুদ আলীর গোয়াল ঘরে বিদ্যুতের সর্ট-সার্কিট থেকে আগুন লেগে ৯ সেপ্টেম্বর শুক্রবার গভীর রাতে তিনটি বিদেশী গরু মারা গেছে। এতে সর্বশান্ত হয়ে পরেছে তার পরিবার।
জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চক কল্যানী পূর্বপাড়া গ্রামের অসুর আলী শেখের ছেলে মাহমুদ আলী গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করে আসছে। এই গরুই তার সংসারের যাবতীয় জোগান দেয়। ৯ সেপ্টেম্বর শ্রকবার সন্ধ্যায় গরু পরিচর্যা শেষে গোয়াল ঘরে তুলে রেখে সবাই ঘুমাতে যায়। রাতের যেকোন সময় বিদ্যুতের সর্ট-সার্কিট হয়ে গোয়াল ঘরে আগুন লেগে দ্রæত আগুন ছড়িয়ে পড়ে। মাহমুদ আলীর টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে গোয়াল ঘরের মধ্যে থেকে ১ টি গরু বাহিরে বের করে। কিন্তু ভিতরে থাকা আরো ৩ টি গরু মারা যায়। এতে সর্বশান্ত হয়ে পড়েছে ওই পরিবার।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মিন্টু জানান, আল মাহমুদ খুব অসহায় মানুষ। ওই গরুগুলো লালন পালন করেই সংষার চালাতো। সে খুব ক্ষতির মধ্যে পড়েছে। আমাদের পক্ষ থেকে তাকে সকল সহযোগিতা করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.