প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২২, ৭:২০ পি.এম
জামালপুরে ভ্রাম্যমান আদালতে নকল খাদ্য ও প্রসাধনী সামগ্রী ধ্বংস

রবিউল হাসান লায়ন: জামালপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নকল খাদ্য ও প্রসাধনী সামগ্রী ধ্বংস করা হয়েছে। শনিবার বিকালে জামালপুর পৌর শহরের আলিহারপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব নকল খাদ্য ও প্রসাধনী সামগ্রী ধ্বংস করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বরকত উল্লাহ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বরকত উল্লাহ জানান, দীর্ঘদিন থেকে পৌরসভার আলিহারপুর মৃত ছইমদ্দিনের ছেলে লাভলু হাসান (৩৫) বিভিন্ন নামি-দামি ব্যান্ডের খাদ্য ও প্রসাধনী সামগ্রী নকল করে বাজারজাত করে আসছিল।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে ভ্রাম্ম্যমান আদালত পরিচালনা করা হয় এবং ধ্বংসযোগ্য পণ্য ধ্বংস করা হয়। কারখানাটিতে প্যাকেজিং কাজে ব্যবহৃত বাকি যন্ত্রাংশ স্থানীয় ৯ ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক আকন্দের জিম্মায় রাখা হয় এবং পরবর্তীতে সেসব যন্ত্রাংশের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.