
বিপ্লব রহমান. গাবতলী (বগুড়া) সংবাদদাতাঃ বগুড়ার গাবতলী মডেল থানার নবাগত ওসি এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) গাবতলী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। গতকাল শনিবার থানা কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী, নবাগত ওসি সনাতন চন্দ্র সরকার, ওসি (তদন্ত) জামিরুল ইসলাম, গাবতলী প্রেসক্লাবের সভাপতি রায়হান রানা, সহ-সভাপতি সাব্বির হাসান, সাধারণ সম্পাদক আল আমিন বিপ্লব, সাবেক সভাপতি এনামুল হক, নির্বাহী সদস্য অধ্যক্ষ রেজাউল বারী, সাংবাদিক আমিনুল আকন্দ ও নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান, সদস্য আরিফুর রহমান বয়েল, ছামিউল ইসলাম শামীম, আতোয়ার রহমান বিপ্লব, সাংবাদিক রিয়াজ মাহমুদ, শ্যামল সরকার, থানার এস আই হাফিজ, জহুরুল, জাহাঙ্গীর ও আল আমিন। সভায় নবাগত ওসি সনাতন ও সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী বলেন, গাবতলীকে অপরাধমুক্ত করে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতায় প্রয়োজন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান