
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে তোতা মিয়া (৬২) এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত করেছে এক মাত্র ছেলে তোফাজ্জল হোসেন (২৮)। বৃদ্ধ তোতা মিয়া বগুড়া শহিদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে।
স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা জানান, তোতা মিয়ার এক মাত্র ছেলে তোফাজ্জল হোসেন দির্ঘদিন থেকে মানুষিক ভারসাম্যহীন(পাগল) হয়ে পড়ে। তাকে অনেক চিকিৎসা করিয়েও কোন ফল হয়নি। বুধবার সকাল ১০টার দিকে তোফাজ্জল বাড়ি তেকে বের যাওয়ার চেষ্টা করে। এতে বৃদ্ধ তোতা মিয়া বাধা দেওয়ায় তোফাজ্জল কুড়াল দিয়ে বৃদ্ধ বাবাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহত তোতা মিয়াকে উদ্ধার করে আশঙ্কা জনক অবস্থায় বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
ধুনট থানার ওসি রাজ্জাকুল ইসলাম বলেন, বৃদ্ধকে কুপিয়ে জখম করার খবর পেয়ে তার চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনাটি তদন্ত করার জন্য একজন এসআই কে পাঠানো হয়েছে। এ বিষয়ে বৃদ্ধের স্বজনেরা থানায় অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান