প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:৪১ পি.এম
বগুড়ার শিবগঞ্জে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা না পাওয়ায় ইউএনও বরাবরে অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গুজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতা না পাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ। বুধবার দুপুরে শিক্ষকরা এমন অভিযোগ করেছেন বলে ইউএনও অফিস সূত্রে জানা যায়। অভিযোগ সূত্রে জানা যায়, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা গত জুলাই ও আগস্ট মাসের সরকারি বেতন ভাতা পাই নাই। তারা প্রধান শিক্ষক কে বেতন-ভাতা প্রদানের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অজ্ঞাত কারণে টাল বাহানা করে আসছে। প্রধান শিক্ষকের টালবাহানার কারণে বেতন-ভাতা না পেয়ে শিক্ষক ও কর্মচারীরা মানবেতর জীবন যাপন করছে। ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারী বেতন ভাতা প্রাপ্তির জন্য বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষক সফিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে শিক্ষকদের বেতন ভাতা প্রদানের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এরিয়ে যান এবং ফোন কেটে দেন। এডহক কমিটির সভাপতি মোঃ শাফিউল সরকার সাফি বলেন, শিক্ষকদের বেতন আটকানো এটা দুঃখ জনক ব্যাপার। তবে আমি বেতন ভাতার কাগজপত্রে স্বাক্ষর করেছি। কিন্তু প্রধান শিক্ষক সফিকুল ইসলাম কি কারণে বেতন বন্ধ করে রেখেছেন তা আমার বোধগম্য নয়। বিল শীট প্রধান শিক্ষকের নিকট রয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে প্রধান শিক্ষককে বেতন-ভাতা প্রদানের জন্য তাগিদা দেওয়া হয়েছে। নাম প্রকাশ্যে অনেকেই বলেন, গুজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাগত এডহক কমিটির সভাপতির মধ্যে মনোমালিন্যতার কারণে এ বেতন-ভাতা বন্ধন করেছেন প্রধান শিক্ষক।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.