
ত্রি-বাষিকী সম্মেলনে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য এড: জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), উদ্বোধক ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ, এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, বীরমুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাদত হোসেন খান, মলি আক্তার, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল প্রমুখ।
এদিন সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে হাজী মতিয়ার রহমান গাউছের সভাপতিত্বে উপজেলা নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে পরবর্তী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন সোহানুর রহমান সোহেল।