হোম » সারাদেশ » জামালপুরে মসজিদের ইমামকে নির্যাতন প্রতিবাদে মানব বন্ধন বিক্ষোভ 

জামালপুরে মসজিদের ইমামকে নির্যাতন প্রতিবাদে মানব বন্ধন বিক্ষোভ 

রবিউল হাসান লায়ন: জামালপুরে মসজিদের ইমামকে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন, হয়রানী এবং জোরপুর্বক বিয়ের প্রতিবাদে ঘটনার মুলহোতা  আব্দুল খালেক, উজ্জল ও মমিনের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।  মঙ্গলবার সকালে পৌরসভার নাছিরপুরে এলাকার সর্বস্তরের লোকজন এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌরসভার ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন, নাছিরপুর মসজিদের ইমাম সাইফুল ইসলাম, রফিক প্রমুখ।
এসময় বক্তারা মসজিদের ইমাম সাজ্জাদ হোসেন কে অন্যায় ভাবে হয়রানী বন্ধ সহ ঘটনার সাথে জড়িত আব্দুল খালেক, উজ্জল ও মমিনের দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান। উল্লেখ্য যে, ৩ সেপ্টেম্বর গেইটপাড় এলাকা থেকে তুলে নিয়ে ইমাম কে  নির্যাতন করে তাদের পরিচিত এক মেয়ের সাথে বিবাহ করিয়ে দেন অভিযুক্তরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!