
এম হিরন প্রধান : মহাখালী মডেল হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও স্কুলের আজীবন দাতা সদস্য মজিবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে স্কুলের শিক্ষক, অভিভাবক ও ছাত্র/ছাত্রীরা। সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেল তিনটায়, আজীবন দাতা সদস্যের সংবর্ধনা ও ব্যাচ প্রদান অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠানটি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানে মজিবুর রহমান এর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী বেগম মজিবুর। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য, শবনম জাহান শিলা এমপি।
মাননীয় সংসদ সদস্য শবনম জাহান শিলা এমপি, মজিবুর রহমানের হাতে এ সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বনানী মডেল স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বনানী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মীর মোশারফ হোসেন, ডিএনসিসির ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাছির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক মো. ফিরুজ্জামান, অভিভাবক সদস্য আবুল মোতালিব মাহমুদ, সহকারী প্রধান শিক্ষক আঞ্জুমানারা বেগম, সিনিয়র শিক্ষক অমর চন্দ্র দত্ত।
অনুষ্ঠানে বনানী থানা ও ১৯-২০নং ওয়ার্ড আওয়ামী লীগের বেশ কজন নেতৃবৃন্দ ছাড়াও অভিভাবক সদস্য, কাকলী বেগম, সিনিয়র শিক্ষক, মো. দেলোয়ার হোসেন, হাজী হুমায়ুন আহম্মেদ চৌধুরী, রহিমা আক্তার, মো. ইসাহাক, নাজমুল হক সহ সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন স্কুলের ছাত্র/ছাত্রীবৃন্দ। সংবর্ধনা ও ব্যাচ প্রদান অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. সাইফুল ইসলাম ও জাবেদ আল মুয়াজ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান