
রবিউল হাসান লায়নঃ জামালপুর পৌর এলাকায় স্বামীর অধিকার ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে আকলিমা বেগম নামে এক নারী। সে পৌর এলাকার পূর্ব নাছিরপুরের মোয়াজ্জেম হোসেনের মেয়ে। সোমবার শহরের গেটপাড় এলাকায় সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, তাদের মসজিদের বর্তমান ইমাম মাওলানা সাজ্জাদ হোসেনের সাথে গত দুই বছর ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল।
এমনতবস্থায় বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারিরীক সম্পর্ক গড়ে তুলে সাজ্জাদ হোসেন। এরই ধারাবাহিকতায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গত ৩ সেপ্টেম্বর সে শহরের বোসপাড়া এলাকায় তার বড় ভায়ের বাসায় যায় এবং সাজ্জাদ হোসেনও সন্ধ্যার পর তার সঙ্গে দেখা করতে সেই বাসায় যায়। এসময় ওই এলাকার কিছু বখাটে ছেলে তাদের অনুসরণ করে এবং বখাটেদের হাত থেকে বাঁচতে তারা সে বাসা থেকে বের হয়ে আসে।
সেসময় ওই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি তাদের আশ্রয় দেয় এবং তাদের দুজনের পরিবারের লোকজনকে খবর দিতে চায়। সাজ্জাদ হোসেন সেসময় তার পরিবারের লোকদের কিছু জানাতে বারণ করে এবং বিয়ে করবে বলে রাজি হয়। পরে ওই এলাকার স্থানীয় লোকজন ৪ লাখ টাকা দেন মোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করে। আকলিমা বেগম আরও বলেন, সেখান থেকে বের হয়ে এসেই সাজ্জাদ হোসেন তার সাথে খারাপ আচরণ শুরু করে এবং বিভিন্ন জায়গায় মিথ্যা রটনা রটিয়ে যাচ্ছে।
ওই নারী বলেন, মাওলানা সাজ্জাদ তাকে ভালোবেসে বিয়ে করেছে অন্য কারও প্ররোচনায় সাজ্জাদ তাকে প্রত্যাখ্যান করছে। এসময় আকলিমা তার স্বামীকে ফিরে পেতে উপস্থিত সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান