প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২২, ৪:৪৮ পি.এম
বগুড়ার শেরপুরে গরুসহ চোর আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে কাশিয়াবালা কুনিঘাট এলাকায় ৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় চোরাই গরু বিক্রি করার সময় আন্ত:জেলা চোর মাসুদ রানা (৩৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাগাড়ি গ্রামের মৃত করিম শেখের ছেলে মাসুদ রানা এই উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের সুলতান মাহমুদ এ বাড়ি থেকে গত শনিবার রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫ টি চুরি করে। চোরেরা ওই গরু ভাগ করে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। চুরি হওয়া গরুর মধ্যে ৩ টি গরু আন্ত:জেলা চোর চক্রের সদস্য মাসুদ রানা শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কুনিঘাট-কাশিয়াবালা শহীদ বাসস্ট্যান্ড এলাকায় গত রোববার বিকালে বিক্রির জন্য নিয়ে আসে।
সেখানে গরু বিক্রি নিয়ে ক্রেতা আব্দুস সালামের সন্দেহ হলে এলাকাবাসিকে খবর দেয়। পরে তোপের মুখে পরে চোরাই গরুর কথা স্বীকার করে মাসুদ রানা। স্থানীয়রা তাকে আটক করে শেরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে শেরপুর থানা পুলিশ ৪ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩ টি গরু সহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, ৩টি গরু সহ একজনকে আটক করে তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.