প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২২, ৫:২২ পি.এম
জামালপুরে মসজিদের ইমামকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে

রবিউল হাসান লায়ন: জামালপুর পৌর এলাকার দক্ষিন কুর্শা পুর্ব নাছিরপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদ হোসেন (২৪) কে তুলে নিয়ে হেনস্থা ও শারীরিক-মানসিক নির্যাতন শেষে জোর পূর্বক বিবাহ করিয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার।
রবিার দুপুরে শহরের নতুন বাইপাস মোড় এলাকায় ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, দীর্ঘ ৬ বছর যাবত দক্ষিন কুর্শা পুর্ব নাছিরপুর জামে মসজিদে সুনামের সাথে ইমামের দায়িত্ব পালন করে আসছেন তিনি। গত শনিবার রাতে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার প্রভাবশালী উজ্জল হোসেন, আব্দুল খালেক, মমিনসহ কতিপয় ব্যক্তিরা গেইটপাড় এলাকা হতে তাকে তুলে নিয়ে যায়।
পরে স্থানীয় একটি বাসায় আটকে রেখে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় অভিযুক্তরা। এরপর অপরিচিত একটি মেয়ের সাথে ৪ লাখ টাকা দেনমোহরে জোর করে কাবিন নামায় দস্তখত করাতে বাধ্য করে তারা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী উক্ত ঘটনার সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে তার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.