প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৭:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২২, ৪:৩৬ পি.এম
বগুড়ার কাহালুতে শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা কমিটি গঠন

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদের রিসোর্স সেন্টারে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কাহালু উপজেলা কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা কমিটির সদস্য হাফেজ মাওঃ মুফতি আবু বক্কর সিদ্দিক।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি ও রাজশাহী বিভাগীয় কমিটির পরিকল্পনা সম্পাদক মাওঃ শাহাদত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম মীর, সহ-সভাপতি মাওঃ ফজলুল রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মাওঃ আবু সাঈদ, সহ-সভাপতি হাফেজ রুহুল আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওঃ ছাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওঃ আব্দুল হাই, কাহালু উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক বেলাল হোসেন, সেকেন্দার আলী, আব্দুল গফুর প্রমূখ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওঃ মুফতি আবু বক্কর সিদ্দিককে সভাপতি, হাফেজ মাওঃ আব্দুল হাইকে সাধারণ সম্পাদক, আব্দুল গফুরকে সাংগঠনিক সম্পাদক করে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কাহালু উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি মাওঃ শফকত আলী, আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, প্রচার সম্পাদক হেদায়তুল ইসলাম, কোষাধ্যক্ষ বেলাল হোসেন শেখ, ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মিনহাজ আবেদীন, উন্নয়ন বিষয়ক সম্পাদক মহসিন আলী, দপ্তর সম্পাদক ইয়াজুল আলী, আইসিটি বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা খাতুন, কার্যকরী সদস্য রেজাউল হক, ওমর ফারুক, মোস্তাকিম আহম্মেদ, জাকির হোসেন ও মোছা. সৈয়দা নারগিছ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.