প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩, ২০২২, ১২:২৪ পি.এম
সিরাজগঞ্জে গাঁজা সহ শীর্ষ মাদক ব্যবসায়ী নেংরা করিম গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌর এলাকার চককোবদাস পাড়া মহল্লায় অভিযান চালিয়ে প্রায় ৮০০ গ্রাম গাজাসহ আব্দুল করিম ওরফে নেংরা করিম (৫২) নামে এক শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নেংরা করিম সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের চককোবদাস পাড়া মহল্লার মৃত আহম্মদ শেখের ছেলে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর থানার ওসি মো.হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। ১নং পুলিশ ফাঁড়ির এসআই মো.ফারুক হোসেন জানান, নেংরা করিম দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ সেপ্টেম্বর ) রাতে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় । তার বিরুদ্ধে আরও ৬টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.